ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

এসব ছেলেমানুষি আপনাকে মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে আছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ড. ইউনূস দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা সরকারের পাশে আছি।

আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের (এনসিপি নেতা) সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলেমানুষি আপনাকে মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, আমরা এটি প্রত্যাশা করি।’

নির্বাচন এখন খুব জরুরি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, জনমনে সন্দেহ দূর করেন। জাতীয় ঐক্য সৃষ্টি করেন।’

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে, সরকারের স্বচ্ছতার জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এ সরকারে থাকতে পারবে না। দুজনের কথা সরাসরি বলেছে। আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

এসব ছেলেমানুষি আপনাকে মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

আপডেট সময় ০৬:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫