ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীর এক ব্যক্তি তার কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আবেদনপত্র ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

আবেদনপত্রে দেখা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচড়া এলাকার বাসিন্দা মাসুদুল ইসলাম গত ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের নানা ঘটনা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এজন্য কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে নিজের নামে একটি শটগান বরাদ্দ চেয়েছেন।

আবেদনে আরও বলা হয়, সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আমি নিজেই দায়িত্ব নিতে চাই। পাশাপাশি জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান তিনি।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ফলে আবেদনটি বাস্তবিকভাবে কতটা সত্য এবং এর পেছনের প্রেক্ষাপট কী—তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে সন্তানের নিরাপত্তা নিয়ে এক অভিভাবকের উদ্বেগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যতিক্রমধর্মী আবেদন হিসেবে মন্তব্য করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

আপডেট সময় ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬