ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

মিরপুরের কালশীতে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। সোমবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার পর বস্তিটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পাশাপাশি এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে মিরপুরের কালশীর বাউনিয়াবাদ বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর পরপর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ক্রমেই আগুনের তীব্রতা বেড়ে তা চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে পার্শ্ববর্তী এলাকাগুলোয় ছড়িয়ে না পড়ে, সেজন্য স্থানীয়দের সহায়তায় যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

মিরপুরের কালশীতে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬