ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বলিউডের নির্মিতব্য সিনেমা ‘ডন ৩’ প্রোজেক্ট থেকে অভিনেতা রণবীর সিং সড়ে দাঁড়ানোয় তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। এর আগে প্রোজেক্টটি নিয়ে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের সঙ্গে রণবীরের ব্যাপক উত্তেজনা হয়। এ অবস্থায় এফডব্লিউআইসিই’র কাছে নির্মাতা সহযোগিতা চাইলে পরবর্তীতে এ সিদ্ধান্ত আসে।

সোমবার (২৫ মে) প্রকাশিত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এটি ছেড়ে দেয়ার কথা জানান রণবীর। এ কারণে নির্মাতার সঙ্গে তার উত্তেজনার শুরু হয়। শুরুতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এক পর্যায়ে এফডব্লিউআইসিইর কাছে সহায়তা চান ফারহান।

এরই প্রেক্ষিতে সংস্থাটি রণবীরের ওপর নন-কোঅপারেশন নির্দেশিকা জারি করে। অর্থাৎ―রণবীরের বিরুদ্ধে সহযোগিতা না করার কথা বলা হয়। একইসঙ্গে তার ওপর ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয়।

এছাড়া এফডব্লিউআইসিই ইন্ডাস্ট্রিকে নির্দেশ দিয়েছে যে, যতদিন রণবীর ‘ডন ৩’ নির্মাতাদের ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না করবেন, ততদিন তার সঙ্গে কাজ করা যাবে না।

গত ১৮ মে এফডব্লিউআইসিই দাবি করে, রণবীরকে একাধিকবার তাগিদ দেয়ার পরও সে সংগঠনটিতে হাজির হয়নি। বিষয়টি সমাধান করতে আলোচনার জন্য ডাকা হয়েছিল তাকে।

এদিকে রণবীরের ওপর নিষেধাজ্ঞা জারির কথা প্রকাশ হওয়ার পরই তার মুখপাত্র একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, রণবীর চলচ্চিত্র জগৎ এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করেন। সিনেমাটি ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর পুরোটা সময়জুড়ে সচেতনতভাবেই নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেতার এ নীরবতার কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, তিনি বিশ্বাস করেন, পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সমীকরণগুলো মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করা উত্তম।।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় সামনে এলেও রণবীর কখনোই প্রকাশ্যে সেগুলোর জবাব দেয়া বা জল্পনা-কল্পনায় ঘি ঢালা প্রয়োজনীয় মনে করেননি। তার মনোযোগ দৃঢ়ভাবে তার কাজ ও সামনের প্রতিশ্রুতিগুলোর ওপর রয়েছে।

এছাড়া রণবীর সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও সদিচ্ছা বজায় রেখেছেন এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইহির ধারাবাহিক সাফল্য কামনা করেন। এ ধরনের মুহূর্তে সংযম ও সৌজন্যতা বজায় রাখা সবসময়ই তার পক্ষে থেকে সচেতন সিদ্ধান্ত ছিল এবং ভবিষ্যতেও তিনি একই অবস্থান বজায় রাখবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

আপডেট সময় ১১:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬