ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

আমি তো কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ: পলক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৫ জুন) জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক এক হত্যা মামলায় গ্রেফতার শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এ দাবি করেন তিনি।

এদিন বেলা সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এসময় এক সাংবাদিক বলেন- ‘পলক ভাই, সামনে তো নির্বাচন। জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন?’ উত্তরে পলক বলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি। আমি নির্দোষ।’ এসময় সেই সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে পলক জানান, কারাগারে এখন বিভিন্ন ধরনের বই পড়ে সময় কাটাচ্ছেন তিনি।

তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে হাজির করা হয়। এরপর পলক ও সাবেক মন্ত্রী হাসানুল ইনু ইনুকে রাজধানীর হাতিরঝিল থানার রমজান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে সকাল ১০টা ৪০ মিনিটে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতার মিছিল বের হয়। ওই মিছিলে ভুক্তভোগী রমজান মিয়া অংশগ্রহণ করে। সেদিন সকাল ১০টার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বুকে গুলিবিদ্ধ হন তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা রমজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তারা ঢাকা মেডিকেলে না নিয়ে মুগদা মেডিকেল কাছে হওয়ায় রিকশাযোগে সেখানে যাওয়ার পথে ওইদিন দুপুর ১২টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা মো. লিটন মিয়া গত ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আমি তো কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ: পলক

আপডেট সময় ১২:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫