ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯৮১ দিন পর নেইমারের প্রত্যাবর্তন, হুড়মুড় করে বাড়ছে টিকিটের দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রাজিল দর্শকদের জন্য সুসংবাদ। নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন হতে যাচ্ছে আজ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের সুপারস্টার। ব্রাজিল সমর্থক হয়ে এমন ম্যাচ মাঠে বসে দেখার চেয়ে আনন্দের আর কিছু নেই। কিন্তু মিয়ামিতে এই ম্যাচের টিকিটের দাম এখন আকাশছোঁয়া।

বিশ্বকাপে আজ ছয়টি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৪টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল। নক আউট প্রায় নিশ্চিত করে রাখা ব্রাজিলের জন্য ম্যাচটি বেশ বড়। কেননা চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফিরছেন সাড়ে তিন বছর পর। এজন্য স্কটল্যান্ড–ব্রাজিলের ম্যাচের টিকিটের চাহিদা সর্বোচ্চ। অনলাইনে টিকেটের দামও আকাশছোঁয়া। হুড়মুড় করে টিকিটের দামও বাড়ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম দাঁড়িয়েছে ৩,১৫২ ডলার, আর সবচেয়ে দামী টিকিটের মূল্য পৌঁছেছে ৭,৮৭৭ ডলারে। যা দিনের অন্য সব ম্যাচের তুলনায় অনেক বেশি, জানিয়েছে গেমটাইম। ইয়াহু স্পোর্টস এই খবর প্রকাশ করেছে।

অন্যদিকে দিনের সবচেয়ে সস্তা ম্যাচ হিসেবে রয়েছে বসনিয়া ও কাতারের ম্যাচে। এই ম্যাচে প্রবেশমূল্য শুরু হয়েছে মাত্র ৩৪৬ ডলার থেকে। একই দিনে একাধিক ম্যাচ থাকলেও বড় দল ও তারকাসমৃদ্ধ ম্যাচগুলোর কারণে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, যা ফুটবল ভক্তদের জন্য বড় ধরনের অর্থনৈতিক পার্থক্য তৈরি করছে।

ইনজুরি থেকে সেরে ওঠা নেইমারকে কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি ফিট ঘোষণা করেছেন। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ‘নেইমার এ সপ্তাহে ভালো ট্রেনিং করেছেন, ফিট আছেন এবং খেলার জন্য প্রস্তুত।’ তবে নেইমার ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত কিনা তা সময়ই বলে দেবে।

ব্রাজিল বর্তমানে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করে নকআউট নিশ্চিত করতে চায় তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯৮১ দিন পর নেইমারের প্রত্যাবর্তন, হুড়মুড় করে বাড়ছে টিকিটের দাম

আপডেট সময় ১২:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬