ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায় কক্সবাজারে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গণপতি চক্রবর্তীর পরিবার স্কুলে ছেলেকে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার

কক্সবাজারে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে ধ্রুবজিৎ রায় আপন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) ভোরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে সিসাইড ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, নিহত যুবকের মরদেহ সেখানে ফেলেই বাসসহ পালিয়ে যায় তার সঙ্গে ঘুরতে যাওয়া সফরসঙ্গীরা। নিহত ধ্রুবজিৎ রায় নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি ফতুল্লার ডায়নামিক টিউটোরিয়াল হোম নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। পাশাপাশি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, চলন্ত বাসটি হঠাৎবাউলিদিলে দরজায় দাঁড়িয়ে থাকা ওই তরুণ রাস্তায় পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাকে উদ্ধারের পরিবর্তে মরদেহ সড়কে ফেলে বাস নিয়ে চলে যান সফরসঙ্গীরা। হাইওয়ে পুলিশ জানায়, ‘বাংলাদেশ বাস স্পটারগ্রুপটি গত ২০ আগস্ট শ্যামলী পরিবহনের একটি বাস ভাড়া করে কক্সবাজার যায়। রোববার ভোরে ঢাকায় ফেরার পথে ফৌজদারহাটের সিসাইড ফিলিং স্টেশনে বাসটি থামে। সেখান থেকে মহাসড়কে ওঠার পর বাসটি হঠাৎ মোড় নিলে দরজায় দাঁড়িয়ে থাকা আপন ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের বারো আউলিয়া থানার ওসি আরিফুল আমিন জানান, ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি স্টেশন থেকে বের হওয়ার সময় আপন পেছনে গিয়ে বাসটিকে সংকেত দিচ্ছিলেন। বাসটি সোজা হলে তিনি দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ান। এরপর বাসটি মহাসড়কে উঠে ফিলিং স্টেশন পার হওয়ার সময় হঠাৎ বাউলি দেয়। তখন আপন পড়ে যান। এরপর কী ঘটে, তা ক্যামেরার আওতায় ছিল না।

ওসি বলেন, সম্ভবত বাসের চাকার নিচে পড়েই তার মৃত্যু হয়েছে। তারা একটি গ্রুপে এসেছিলেন এবং সবাই একে অন্যকে চিনতেন। ছেলেটিকে বাসের হেলপারের দায়িত্ব পালন করতেও দেখা গেছে। বাস থেকে পড়ে যাওয়ার পর তার সঙ্গীরা মরদেহ তুলতেও আসেননি। পরে তার বাবামা ঘটনাস্থলে আসেন। পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বাংলাদেশ বাস স্পটারনামে একটি বাসপ্রেমী দলের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন আপন। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক এসব বাসপ্রেমী গ্রুপ নিয়মিত বাস ভাড়া করে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের আয়োজন করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস

কক্সবাজারে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা

আপডেট সময় ১২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬