ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান

অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় ক্ষোভ প্রকাশ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা মারুফ আলী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলা ছাত্রদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামে আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি না করায় মারুফ আলী ক্ষুব্ধ হন। পরে তিনি ১৪৪ ধারা জারি করা হয়েছে—এমন ঘোষণা দিয়ে মাইকিং করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা ছাত্রদল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া এবং তিনি অভিযোগের সত্যতা স্বীকার করায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।

জেলা ছাত্রদলের সহদফতর সম্পাদক কে এফ কামরুল ইসলামের সই করা বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় এবং অভিযোগ সত্য বলে স্বীকার করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মারুফ আলী বলেন, আমন্ত্রণপত্রে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে কারও নাম উল্লেখ না থাকলে তিনি কীভাবে ওই পদে থাকার জন্য চাপ দেবেন। তিনি দলের জন্য দীর্ঘ সময়, অর্থ ও শ্রম ব্যয় করেছেন উল্লেখ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আশা প্রকাশ করেন।

মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সুজন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

একই সঙ্গে জেলা, উপজেলা ও ইউনিয়নসহ ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত মারুফ আলীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির

অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ১১:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬