ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় দৈনিক ভোরের কাগজের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহ আলম সাজু। দীর্ঘদিন ধরে কখনও আত্মগোপনে, কখনও এলাকায় অবস্থান করলেও পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

জামায়াতের কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় ০১:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫