ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় কর্মচারীকে বরখাস্ত

এবার আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন সেই মুবিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন বলেছেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। বরং হিংসা-প্রতিহিংসা আরও ছড়িয়ে পড়বে। তাই আমি বলবো, আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি দেওয়া উচিত।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৮ মিনিট ৫৮ সেকেন্ডের এক লাইভে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতা থেকে আওয়ামী লীগে আসা এই আইনজীবী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‌‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সবাই এই দেশের বাসিন্দা—আমার, আপনার, সবার সমান অধিকার রয়েছে।’

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সত্যিকারের অর্থে তাদের অতীতের ভুল ও ত্রুটি অনুধাবন করে থাকে, তাহলে বুঝতে হবে—এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতিই একমাত্র পথ।’

মুবিন বলেন, ‘জামায়াতে ইসলামী যদি একাত্তরসহ অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে থাকে, সেটি ইতিবাচক পদক্ষেপ। তবে মুখের কথা নয়, কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতির অন্তর্ভুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে কাজের মাধ্যমে যদি তারা সেই অনুতাপ দেখাতে পারে, তাহলে আমরাও তা বিশ্বাস করতে পারবো।’

লাইভের শেষে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা—বাংলাদেশ আওয়ামী লীগের জয় হোক।’

এর আগে সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে ফয়জুল কবীর মুবিনকে বিএনপি ও ফোরামের সব পদ থেকে বহিষ্কার করে।

তার আগে বুধবার (২২ অক্টোবর) রাতে তিনি ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ!

এবার আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন সেই মুবিন

আপডেট সময় ০১:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫