ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

সুনামগঞ্জে বিএনপি নেতাকে টাকার মালা ও ১০ লাখ টাকার চেক উপহার, নির্বাচনী সমাবেশে চাঞ্চল্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

বিএনপির ৩১ দফা প্রচারণার আড়ালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হয়ে গেলো মনোনয়নপ্রত্যাশী নেতা কামরুজ্জামান কামরুলের নির্বাচনী শক্তি প্রদর্শন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাচনাবাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে তাকে গলায় টাকার মালা ও ফুল পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

একপর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার চেক তুলে দেন। চেকটি হাতে তুলে তিনি সমাবেশস্থলে উপস্থিত কর্মীদের দেখান।

কামরুজ্জামান বলেন,
“ওই কর্মীর সঙ্গে আগে পরিচয় ছিল না। তিনি বলেছেন কাল ব্যাংক থেকে টাকা তুলে নিতে। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত।”

জানা গেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। প্রচার ছিল ৩১ দফার পক্ষে সমাবেশ হলেও পুরো আয়োজনে মূল কেন্দ্রবিন্দু ছিলেন কামরুজ্জামান কামরুল—তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় কর্মীরা বলছেন, এটি ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার জনপ্রিয়তা ও আর্থিক সহায়তার শক্ত বার্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

সুনামগঞ্জে বিএনপি নেতাকে টাকার মালা ও ১০ লাখ টাকার চেক উপহার, নির্বাচনী সমাবেশে চাঞ্চল্য

আপডেট সময় ১১:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫