জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সরাসরি জোটে যাচ্ছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে করে তারুণ্যের রাজনীতির অবসান ঘটবে এবং এনসিপি কার্যত জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন, এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই জোট বাঁধছে। সারাদেশের মানুষ ও নেতাকর্মীদের আশা–আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে।
তিনি দাবি করেন, প্রথমে এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চাইলেও দর কষাকষির শেষ পর্যায়ে ৩০টি আসনে সমঝোতা হয়েছে। জোটের শর্ত অনুযায়ী, এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দেবে না; বরং সেসব আসনে জামায়াতকে সহযোগিতা করবে।
আব্দুল কাদের আরও বলেন, জোটের অংশ হিসেবে জামায়াত প্রতি আসনে এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনি খরচ দেবে। সমঝোতার ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের আস্থাভাজন নাসীরুদ্দীন পাটওয়ারী ও জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে—এই দুইজন মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী নির্ধারণ করবেন।
তিনি আরও দাবি করেন, ছোটন গং-এর সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ এগিয়ে সমঝোতা হয়েছে। তাদের মতে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতকে চায় না। সে কারণে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে তিনিই হবেন বিরোধী দলীয় নেতা।
স্ট্যাটাসের শেষাংশে আব্দুল কাদের লেখেন, বহু তরুণ নিজেদের ক্যারিয়ার ও পরিবার ছেড়ে দেশের জন্য স্বপ্ন দেখেছিল। কিন্তু নাহিদ ইসলামরা সেই স্বপ্নকে এক রাতেই মাটিচাপা দিয়ে এসেছেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান
আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
‘আমিই বস’, জি৭ শীর্ষ সম্মেলনে ঘোষণা ট্রাম্পের
বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি?
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’
জামায়াতের সঙ্গে জোট, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৯৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























