দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩শ ফিট) এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা।
এ উপলক্ষে এক্সপ্রেসওয়েতে লাল-সবুজ রঙের একটি বাস প্রস্তুত রাখা হয়েছে, যার গায়ে লেখা রয়েছে—‘সবার আগে বাংলাদেশ’। বাসটির তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, তারেক রহমান ও তার পরিবার এই বাসে উঠতে পারেন।
বিমান সূত্র জানায়, তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা রুটে দেশে ফেরেন। উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে ফ্লাইট পরিচালনায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ ছিল।
বিএনপি সূত্রে জানা গেছে, এ ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, পাশাপাশি সৈয়দ মইনউদ্দিন আহমেদ ও তাবাসসুম ফারহানা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ। সেখানে নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গণসংবর্ধনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। পরবর্তীতে একের পর এক মামলার কারণে দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি তিনি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির এই শীর্ষ নেতা।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
গহীন অরণ্যে স্বস্তির আলো: ফ্যামিলি কার্ডে হাসছে বদনীভাঙ্গার নারীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করল ইরান
আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
‘আমিই বস’, জি৭ শীর্ষ সম্মেলনে ঘোষণা ট্রাম্পের
বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি?
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’
লাল-সবুজ রঙের বাসে উঠতে পারেন তারেক রহমান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ১৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























