ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেল পাচারের অভিযোগে দুইজন আটক ৪০ ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পরও বেঁচে ফিরলেন রোগী অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নতুন সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে এটা নিয়ে গণভোটের যে সকল মৌলিক প্রশ্ন আছে সে জায়গায় তার কোনো আলোচনাই নাই। আপনারা যদি পরিবর্তন চান তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন গণভোটে ‘হ্যাঁ’ বলি মার্কা মোদের শাপলা কলী। রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রার উঠান বৈঠকে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত বলেন, এবারের নির্বাচনে আমাদের আরেকটি ভোট দিতে হবে তা হলো গণভোট যাতে থাকবে ‘হ্যাঁ’ ও ”না’ ভোটের অপশন। আপনারা যদি চান দূর্নীতি মুক্ত দেশ , চাঁদাবাজ মুক্ত সমাজ, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশ, সংবিধান পরিবর্তন হোক গণভোটের মাধ্যমে তাহলে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন।

তিনি আরও বলেন, যারা আমাাদের ভোট দিবেনা তাদের কাছেও আমাদের একাধিক বার যেতে হবে, আপনারা তাদের কাছে বেশি যাবেন। আজকে বাসায় গিয়ে আত্বীয় স্বজন যারা বাড়ি থাকেনা তাদের মোবাইল নাম্বার নিয়ে ফোন দেবেন, অন্য ইউনিয়নে বসবাসরত পরিচিত বা আত্বীয়দের ফোন দিয়ে ভোট চাইবেন। আর যারা ভাবছেন এই মাসে বিয়ে করবেন তারা দেবিদ্বারের মধ্যে বিয়ে করার চেষ্টা করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন, তাই যিনি যোগ্য, যিনি শিক্ষিত, ভালো মানুষ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা তিনটি নির্বাচন দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষও ভোট দিছে। এমন নির্বাচন আমরা আর চাইনা , আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেল পাচারের অভিযোগে দুইজন আটক

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত

আপডেট সময় ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬