ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

ডাকসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। রবিবার (২৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন। এর আগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় ডাকসু নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি।

ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নির্বাচনী জনসভায় মো. শামীম আহসান বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সব প্রকার অন্যায়, সব প্রকার চাঁদাবাজ, সব প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।’

এই বক্তব্যের পর সমালোচনার মুখে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। শামীম আহসান বলেন, ‘২০২৪ সালের আগে ডাকসু নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দখলে ছিল। সেসময় ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেন।’ ডাকসুর এই পরিচয় ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজির আখড়ায় পরিণত করেছিল বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া হতো, যা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।’ এসব বিষয় কারো অজানা নয় বলেও মন্তব্য করেন শামীম আহসান।

জামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজি, মাদক কারবার, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্মগুলোর কথাই বোঝাতে চেয়েছি। তারা ডাকসুতে যে কালিমা লেপন করেছিল, ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে, এই বিষয়টি তুলে ধরাই আমার উদ্দেশ্য ছিল। এই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

ডাকসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

আপডেট সময় ১২:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬