ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ও ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি পরিপত্র জারি করে দিবসদুটি ঘোষণার কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, ৮ আগস্ট দিনটিতে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং পরদিন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে।

অন্যদিকে, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতেই সরকার দিনটিকে বিশেষ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

দিবস দুটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসদুটি পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ও ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

আপডেট সময় ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫