ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নেতার বিরুদ্ধে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযুক্ত মো. আবুল কালাম (৫৫) ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে উপজেলার কালেঙ্গা গ্রামের মো. সাখাওয়াত হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা নেন আবুল কালাম। এ ছাড়া সাখাওয়াতের চাচি মজিদা খাতুনের কাছ থেকে ৫০০ টাকা এবং পার্শ্ববর্তী শিমুলাটিয়া গ্রামের মো. লতিফ মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। এর পর থেকে আবুল কালাম বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, কার্ডের বিষয়ে কথা বলতে গেলে আবুল কালাম টালবাহানা করেন। টাকা ফেরত চাইলে আমাদের ভয়ভীতি দেখান ও হুমকি দেন।

আরেক ভুক্তভোগী মো. লতিফ বলেন, আমি গরিব মানুষ। আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কালাম পাঁচ হাজার টাকা নিয়েছেন। এখন কার্ডও দেন না, টাকাও ফেরত দেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মো. আবুল কালাম বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমাকে অসম্মান করার জন্য এসব অভিযোগ করা হয়েছে। যারা এসব অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে আম আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা বলেন, কৃষক কার্ড করতে কোনো টাকা লাগে না। বিষয়টি খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৮:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬