ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি

ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে নারীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার ঝিনাইদহে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। নিহতের স্বজনরা জানায়, দুদিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় রাবেয়া। শনিবার সকালে ট্রেনে ঢাকায় ফিরতে বোনের বাড়ি থেকে রওনা হন তিনি। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান জানান, স্টেশন থেকে ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে উঠতে বারবার নিষেধ করা হয়েছিল তাকে। তবে সে কারও নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। 

এ বিষয়ে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার্ড করা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে ওই নারীর দুই পা কাটা পড়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার্ড করা হয়েছিল। পরে পথেই ওই নারী মারা যান বলে জানতে পেরেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর

ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬