ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের তীব্র বিরোধিতার পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে জাতিসংঘের সনদ লঙ্ঘন করে নেয়া যেকোনো একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার অবস্থান ব্যক্ত করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

জাতিসংঘের ভাষণে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যেকোনো বিরোধ বা মতপার্থক্য কেবল সংলাপ ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ব্যতিরেকে এবং জাতিসংঘের নিয়মাবলী তোয়াক্কা না করে চালানো একতরফা সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন তিনি।

বিশ্বশান্তি ও নিরাপত্তায় ভূমিকা রাখতে বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ শ্রদ্ধা দেখাতে হবে। যুদ্ধ বা সংঘাতের কারণে যাতে বিশ্ব বাণিজ্য, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য পথ ক্ষতিগ্রস্ত না হয়-সেদিকে নজর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট প্রসঙ্গে চীনা প্রতিনিধি স্পষ্ট জানান, ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা- এই নীতির ভিত্তিতেই পশ্চিম তীরের সঠিক শাসন পরিচালনা ও যুদ্ধোত্তর গাজার পুনর্র্নিমাণ হতে হবে। একই সঙ্গে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে অনতিবিলম্বে ‘দ্বি-রাষ্ট্র নীতি’ কার্যকর করার তাগিদ দেন তিনি।

ইউক্রেন ও কিউবা ইস্যুতেও বক্তব্য দেন চীনের এই শীর্ষ প্রতিনিধি। ইউক্রেন সংকট নিরসনে চীন তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে বলে জানান তিনি। অন্যদিকে, কিউবার ওপর থেকে অবিলম্বে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে তুলে নেয়ার দাবি জানান হান ঝেং।

প্রযুক্তির বৈশ্বিক বিকাশ প্রসঙ্গে হান ঝেং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিস্তারকে মানবকেন্দ্রিক করতে হবে। তথ্যপ্রযুক্তির সুবিধা যেন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী সবার সুফল নিশ্চিত করতে পারে, সে বিষয়ে চীন জোর দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

আপডেট সময় ০৮:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬