ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাজারের একটি খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট একটি মেয়ে। হাতে তার চা ও রুটি। কাছে গিয়েই বাবার মুখে খাবার তুলে দিতে শুরু করল সে। সারারাত না খেয়ে থাকা বাবাকে নিজের হাতে খাওয়ানোর সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক যুবকের ধারণ করা ওই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে অনিক সরদার নামের এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে সেখানে ছুটে আসে তার ছোট্ট মেয়েটি। বাজারে এসে দূর থেকেই বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এরপর একটি দোকান থেকে রুটি ও চা কিনে বাবার কাছে যায় এবং নিজ হাতে বাবার মুখে তা তুলে দেয়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মুঠোফোনে দৃশ্যটি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে পরম মমতায় রুটি তুলে দিচ্ছে মেয়েটি। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা কিনে এনে নিজ হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে সেখানে থাকা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরেক বাসিন্দা আবদুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে ভালোবাসা ও মমতা দেখা গেছে, তা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেন।

এ বিষয়ে উজিরপুর থানার পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে স্থানীয়রাই ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে

আপডেট সময় ১০:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬