ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে সংগীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তের সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক নারী শিক্ষার্থীকে আটক করে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় তাদের মাঝে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত ও সেই নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, উক্ত নারী শিক্ষার্থী প্রায় সময়ই তবলা বাজানো শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ডেমোনস্ট্রেটর দীপংকরের বাসায় যেতেন। ঘটনার রাতে বিষয়টির আঁচ পেয়ে গভীর রাতে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

এ সময় ডেমোনস্ট্রেটর ওই নারী শিক্ষার্থীসহ বাইরে আসতে অস্বীকৃতি জানালে প্রায় রাত ৩টায় প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও ড. মো. জাহিদুল কবীর এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করা হয়। পরে সেই নারী শিক্ষার্থী ও ডেমোনস্ট্রেটরের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেয়া হয়।

এ বিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং ওই ডেমোনস্ট্রেটরকে সাময়িক বরখাস্ত করেছি। সামনে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য আমরা তদারকি আরও জোরদার করব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার

গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ১১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬