ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত আসামি মোঃ আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন।

এজাহারে বলা হয়, রোববার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকেভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৩:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫