ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজ পালনের পর অভিনয় ছেড়ে দিয়েছেন হাসান মাসুদ চাঁদপুরের সিভিল সার্জনকে বদলি , দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত, কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন অলি আহমদ বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’ দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় ডন আটক জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

কয়রায় নদীর চরে বাঁশের খুঁটিতে শিকলে তালাবদ্ধ অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

খুলনার কয়রা উপজেলার নদীর চর থেকে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মজিদ সানা কয়রার নারানপুর গ্রামের মৃত মনজেল সানার পুত্র।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টার দিকে কয়রা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, প্রতিদিনের মতো কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে যাত্রার সময় নদীর চরে খুঁটির সঙ্গে শিকলে তালাবদ্ধ অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত নারানপুর লঞ্চঘাটে পৌঁছালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, “মরদেহটি বাঁশের খুঁটির সঙ্গে শিকলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এটি স্বাভাবিক মৃত্যু নয়, আমরা বিষয়টি পরিকল্পিত হত্যা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হজ পালনের পর অভিনয় ছেড়ে দিয়েছেন হাসান মাসুদ

কয়রায় নদীর চরে বাঁশের খুঁটিতে শিকলে তালাবদ্ধ অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫