ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ভালো মানুষকে নির্বাচিত করলেই জুলাই অভ্যুত্থান সার্থক হবে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি।

এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।

তিনি সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জে পথসভায় কথাগুলো বলেন। সারজিস আলম বলেন, যে বাবা-মা সন্তান হারিয়েছেন তারাই শুধু বুঝেন সন্তানদের হারানোর ব্যথা। যে খুনির নির্দেশে হাজারের অধিক খুন করা হলো, তার বিচারের দাবিতে আপনারা আপসহীন থাকবেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক আলী নাসের খান, দিনাজপুর অঞ্চল টিমের নীলফামারী জেলার দায়িত্বরত আবু সায়েদ লিয়ন, কিশোরগঞ্জ উপজেলা এনসিপির আব্দুল কাইয়ুম। পরে সারজিস আলমের নেতৃত্বে একটি মিছিল উপজেলার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

ভালো মানুষকে নির্বাচিত করলেই জুলাই অভ্যুত্থান সার্থক হবে: সারজিস

আপডেট সময় ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫