ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাৎ করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা স্কুল ত্যাগের সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশির দাবি জানান। প্রথমে তিনি আপত্তি করলেও পরে ব্যাগ খুলে দেখালে সেখান থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয় বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা। খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়।

এলাকাবাসীর ভাষ্য, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের দেওয়া খাবার আত্মসাতের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, অভিযোগের বিষয়টি জানা গেছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি

আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬