ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তার তিন মেয়ের জানাজা শেষে কুমিল্লার হোমনা পৌরসভার লাটিয়া গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে লাটিয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীপাড় এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম (৩৮), তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে নিহত শাহীনুরের স্বামী কামাল হোসেন প্রায় সাত বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জীবিকার তাগিদে লক্ষ্মীপুরের রায়পুরের বিভিন্ন গ্রামে ঘুরে সিলভারের হাঁড়িপাতিল বিক্রি করতেন তিনি। স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে নিয়ে রায়পুরেই থেকে যান শাহীনুর। গৃহকর্মীর কাজ এবং আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষের সহযোগিতায় সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শাহীনুরের বেঁচে থাকা একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একাদশ শ্রেণিতে পড়ার পাশাপাশি স্থানীয় একটি রডসিমেন্টের দোকানে সাত হাজার টাকা বেতনে কাজ করে সিফাত। ঘটনার সময় দোকানে থাকায় প্রাণে বেঁচে যায়।

জানাজায় উপস্থিত সিফাতের প্রতিবেশী চাচা অ্যাডভোকেট আজিজ মোল্লা বলেন, ‘এমন হৃদয়বিদারক জানাজা আমি জীবনেও পড়িনি। আজ সিফাত সম্পূর্ণ অসহায়। সে তার মা ও তিন বোনকে হারিয়েছে। আমরা সবাই সিফাতের পাশে থাকব এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করব। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে মূল ঘাতকের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে হবে।নিহত তিন বোনই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল বলে জানান তিনি।

বেঁচে থাকা সন্তান সিফাত বলেন, ‘আমার মতো যেন আর কারও বুক খালি না হয়। আজ আমি আমার মা ও তিন বোনকে বিদায় দিচ্ছি। এর আগেই বাবাকে হারিয়েছিলাম। এখন আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই।এর আগে, একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রায়পুরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘চারজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত

আপডেট সময় ১১:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬