ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় ভয়াবহতম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে। আফগানিস্তানে উৎপন্ন এই ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত ও পাকিস্তান।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার কিছু পরে আঘাত হানা ভূকম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ২। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

অন্যদিকে, পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাসহ রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়। আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও অনুভূত হয়েছে ভূকম্পন।

এছাড়া, খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় কম্পন দীর্ঘ সময় স্থায়ী হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। সেখানে আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসে এবং নারী ও শিশুরা কান্নাকাটি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ

আপডেট সময় ১১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬