ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস দলবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, বিএনপি নেতাকে খুঁজছে পুলিশ বাংলাদেশের সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে আটকা পড়েছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে বাংলাদেশের জন্য থাকছে যত সুযোগ-সম্ভাবনা চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস নেপাল-চীন সীমান্তে বন্যা: নিখোঁজ ১৫০০, ৮০০ জনই বিদেশি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ইরানি রিয়ালের মানে সর্বনিম্ন পতন, প্রায় ২ কোটিতে মেলে ১ কেজি মাংস

রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে কলমাকান্দানেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ওই কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা ও সেগুলোর সুরক্ষাবেষ্টনী রাতের আঁধারে উপড়ে ফেলে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনস্বার্থের এ উদ্যোগ সহ্য করতে না পেরে একটি মহল এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় বাসিন্দারা জানান, চারাগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বাড়ত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন

রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস

আপডেট সময় ১১:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬