ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় চার লাখ ভোল্টেজের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের খুঁটির (টাওয়ার) চূড়ায় উঠে বসে আছেন এক অজ্ঞাত যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই যুবককে বিশাল আকৃতির বিদ্যুতের খুঁটির একেবারে চূড়ায় দেখতে পান। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ ভোল্টেজের এই লাইনে যুবককে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ টাওয়ারের নিচে উৎসুক জনতার ভিড় জমে যায়।  যুবকটি কী কারণে বা কীভাবে এতো উঁচুতে চার লাখ ভোল্টের খুঁটিতে উঠলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার নামপরিচয় জানা সম্ভব হয়নি এবং তার মানসিক ভারসাম্য নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন চলছে। উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক

আপডেট সময় ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬