ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’ বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ছয় মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সময়ে ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের জ্বালানি সংকট, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করেন রুমিন ফারহানা।

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষকে হাহাকার করতে হচ্ছে, কোথাও গ্যাসও পাওয়া যাচ্ছে না। অথচ নির্বাচনের আগে সরকার এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল।

রুমিন ফারহানার প্রশ্ন, যেখানে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার কথা, সেখানে ছয় মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০-এর বেশি কারখানা বন্ধ হয়ে গেছে—তাহলে নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি হবে?

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এর মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এসব ক্ষেত্রে সাধারণ মানুষ স্বস্তিতে নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুমিন বলেন, তিনি কখনো ব্যঙ্গ করে, আবার কখনো বাকচাতুর্যের মাধ্যমে পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেন।

এ সময় দ্রব্যমূল্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বেড়েছে ডিম ও চালের দামও। বিশেষ করে মিনিকেট চালের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়ছে।

সব মিলিয়ে কর্মসংস্থান, জ্বালানি, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য—সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের বাস্তবায়ন নিয়ে সংসদে একের পর এক প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’

আপডেট সময় ০৬:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬