ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার শরীয়তপুরের জাজিরায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কেক ও মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে দ্রুত সরে যান।

পরে ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেল পুলিশ আটক করে। তবে এসব মোটরসাইকেলের মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ বছর তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির খবরও প্রকাশিত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬