ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩০০৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির এক যুগ্ম সদস্য সচিব।
পদত্যাগের পর দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।”
এছাড়া নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার সন্তান হিসেবে তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি জনগণকে দিয়েছেন, তা রক্ষা করতেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকবে না। একমাত্র ভরসা হিসেবে তিনি এলাকাবাসীর সমর্থনের কথা তুলে ধরেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে, যা এক দিনে করা প্রায় অসম্ভব। এ কাজে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা ডোনেশন দিয়েছেন, তাদের মধ্যে যারা অর্থ ফেরত নিতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় প্রক্রিয়ার কথা জানান তাসনিম জারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

আপডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫