পটুয়াখালীর বাউফলে বিএনপি থেকে বহিষ্কৃত নাজিরপুর ইউনিয়নের সহ-সভাপতি হেলাল মুন্সীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাংলাবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন, মিষ্টিমুখ করান এবং জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী
মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো
পরীমণির বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!
জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী
এটা লুটপাটের বাজেট: আমির হামজা
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন
বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ২৬১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























