ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৯ বছর পর আজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি। এর আগে গত রবিবার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তারেক রহমানের বগুড়া সফরের আগাম বার্তা দেন।

তিনি বলেন, ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। ২৯ তারিখ তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরের দিন ৩০ জানুয়ারি তিনি বগুড়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ বিশাল জনসভায় যোগ দেবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া (সদর) ও ঢাকা১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন বগুড়া (সদর) সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন, যা বিএনপির ঘাটি হিসেবে জনগণের কাছে পরিচিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

বগুড়া৬ আসনে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচিত হন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া, বগুড়া৭ ও ফেনী১ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ফেনী১ আসনকে প্রতিনিধিত্ব করলে ২০০৯ সালের এপ্রিলে বগুড়া৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে পরাজিত করেন। যদিও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে শপথ নেননি তিনি। পরে শূন্য এ আসনে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

১৯ বছর পর আজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১০:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬