ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

এবার সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং বিএনপি সরকার গঠন করবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে দুর্গাপুর ইউনিয়ন তরুণদল।

রুমিন ফারহানা বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে। ১৭ বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। এমনকি সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে। পরিবারের কেউ মারা গেলে ডান্ডাবেরি পড়ে প্যারোলে এসে জানাজায় অংশ নিতে হয়েছে।

তিনি বলেন, এক সময় যখন বিএনপির ব্যানার ধরার কোন লোক পাওয়া যেত না, এখন সুসময়ে লোকের অভাব হয় না। সুসময়ের পর দুঃসময় আসে। তাই দুঃসময়ের নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। কারণ দুর্দিন এখনো শেষ হয় নাই। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫