ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক ইমাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর বাড়ি থেকে স্থানীয়দের হাতে এক মসজিদের ইমাম আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে এক নারীর বাড়িতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লি জানান, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর তারা বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমাম মো. সেলিম বলেন, ‘গত প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে আমি তার বাড়িতে যাই। তখন স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।’

ওই নারীও তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।’

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।::

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক ইমাম

আপডেট সময় ০২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬