ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’ বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ব্রাজিল ফুটবল ইতিহাসের কিছু খ্যাতনামা খেলোয়াড়দের পাশে নাম লিখলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচেই গোল করেছেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে এই মাইলফলকে পৌঁছালেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। স্কটিশদের জালে দুইবার বল পাঠান তিনি।

ভিনিসিয়ুস ইতোমধ্যে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই গ্রুপ ম্যাচে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমন কীর্তি গড়লেন, শেষবার যেটা দেখা গেছে ২০০২ বিশ্বকাপে। ওইবার শিরোপা জয়ে ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেন রোনালদো নাজারিও ও রিভালদো।

এক কথায় অভিজাত তালিকায় নাম লিখলেন ভিনিসিয়ুস। কেবল তিন আসরে চারজন খেলোয়াড় এই কীর্তি গড়েন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি। তাদের এই চমৎকার অর্জনের আসরে প্রত্যেকবার ব্রাজিল শিরোপা জিতেছিল।পুরোনো ইতিহাস কি নতুন করে ফিরে আসছে। ইতিহাস বলছে, ভিনিসিয়ুসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি

ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল

আপডেট সময় ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬