ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর প্রেস টিভির।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনীর যৌথ অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও জানায়, এর আগে একই দিনে ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরই পাল্টা এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।

সংস্থাটি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘনের পথ বেছে নেয়। তাদের দাবি, হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় চৌকিগুলোতে হামলা চালিয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, শত্রুপক্ষ নতুন করে যেকোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাব হবে আরও কঠোর ও বিধ্বংসী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আপডেট সময় ১০:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬