ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড় রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর মরদেহ পৌঁছেছে নওগাঁয় বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ

বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মাঝরাতে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মোটরসাইকেলে এক তরুণীর নিথর দেহসদৃশ অবস্থায় নিয়ে যাওয়ার রহস্যময় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট মোবাইল নম্বর নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন।

আলোচিত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪। নম্বর প্লেটের তথ্য অনুযায়ী, এর মালিকের ঠিকানা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। রেজিস্ট্রেশনে থাকা দুটি মোবাইল নম্বরের একটির শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি এক শোরুম মালিকের হলেও তিনি দাবি করেছেন, তার শোরুম থেকে মোটরসাইকেলটি বিক্রি হয়নি। অন্য নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলটিতে তিনজনকে দেখতে পান মুফতি মনোয়ার হোসেন। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটিকে অনুসরণ করেন।

তার দাবি, চালকের পেছনে থাকা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে ছিলেন। তরুণীর দুই পা ছিল খালি এবং অস্বাভাবিকভাবে ঝুলছিল। এতে তিনি সন্দেহ করেন, তরুণীটি মৃত নাকি অচেতন অবস্থায় ছিলেন।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ৯৯৯-এ কলের চেষ্টা করেও সংযোগ পাননি। পরে মোটরসাইকেলের ছবি ও নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি ভাইরাল হয়ে যায়।

এদিকে টঙ্গী পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের আরোহীদের শনাক্তের চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি তরুণীকে উত্তরার একটি বারে অসুস্থ হয়ে পড়ার দাবি করলেও এই বক্তব্যের সত্যতা এখনো যাচাই করা যায়নি।

ফলে তরুণীটি কে, তিনি জীবিত নাকি অচেতন ছিলেন এবং রাতের আঁধারে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর

বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬