ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রলি ব্যাগে কুড়াল এনে শ্বশুরকে কুপিয়ে হত্যা করল জামাই বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আধ্যাত্মিক সাধনায় নেপালে গিয়ে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের ৩ সদস্য আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভরতার কারণেই জ্বালানি সংকট : জোনায়েদ সাকি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে: সোহেল তাজ নেপালের ভয়াবহ বন্যায় ‘মানসিকভাবে বিপর্যস্ত’ মনীষা, নেপালের পাশে দাঁড়ানোর অনুরোধ ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

আধ্যাত্মিক সাধনায় নেপালে গিয়ে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের ৩ সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ হয়েছেন ইউক্রেনের একই পরিবারের তিন সদস্য। আধ্যাত্মিক সাধনায় অংশ নিতে নেপালে যাওয়া ওই পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের অবস্থান সম্পর্কে দেশটির কনস্যুলেটও কোনো তথ্য দিতে পারেনি বলে জানিয়েছেন পরিবারের কনিষ্ঠ সদস্যের প্রেমিক।

নিখোঁজ তিনজন হলেন, ১৯ বছর বয়সী সোফিয়া ওলোভিয়াতেঙ্কো, তার মা ৪৯ বছর বয়সী আন্না এবং ২১ বছর বয়সী ভাই মিকিতা।

শুক্রবার (২৮ আগস্ট) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সোফিয়ার প্রেমিক ২৩ বছর বয়সী মাকসিম গনচারভ।

ইউক্রেনের ক্রেমেনচুক শহরের বাসিন্দা পরিবারটি একটি আধ্যাত্মিক রিট্রিটে অংশ নিতে নেপালে গিয়েছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয় গনচারভের। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।

পরিবারটির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পেয়ে উদ্বিগ্ন গনচারভ। তিনি জানান, এ বিষয়ে নেপালে থাকা ইউক্রেনীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে পরিবারটি বহুল আলোচিত সীমান্ত চেকপোস্ট অতিক্রম করেছিল কি না, সে সম্পর্কেও কনস্যুলেট কোনো তথ্য দিতে পারেনি।

গনচারভ বলেন, ওই এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিওতে দেখা পরিস্থিতি থেকে সেখানে কী ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে, তা স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সীমান্ত চেকপোস্ট এলাকায় উদ্ধারকারী দলগুলো খননকাজ শুরু করেছে বলে তাকে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের সন্ধানে নিজেও নেপালে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিতে চান তিনি। এজন্য নেপালে যাওয়ার অনুমতি পাওয়ার চেষ্টা করছেন।

সোফিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গনচারভ বলেন, তিনি তার খুব কাছের মানুষ এবং তাকে তিনি ভীষণ ভালোবাসেন। সোফিয়াকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চললেও ধ্বংসস্তূপ ও প্রতিকূল পরিস্থিতির কারণে নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকারীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রলি ব্যাগে কুড়াল এনে শ্বশুরকে কুপিয়ে হত্যা করল জামাই

আধ্যাত্মিক সাধনায় নেপালে গিয়ে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের ৩ সদস্য

আপডেট সময় ০৮:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬