ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে শহরের মতি সাহেবের ঘাটে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন মিন্টু শেখ। সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তব্য শেষে তিনি ওই স্লোগান দেন।

মিন্টু শেখ সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

তার দেওয়া স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে জেলা বিএনপির। এরপরই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা করতে হবে।

এ বিষয়ে তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমেই মিন্টু শেখকে শোকজ করা হয়েছে।

এখন মিন্টু শেখের ব্যাখ্যার পরই তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

আপডেট সময় ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬