ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, গত ১৬ বছর জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান দাবি করেন, ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে। তাহেরের বক্তব্যে এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও দাবি করেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামতে পারে জামায়াত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে এক হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজারের বেশি আহত হওয়ার ঘটনা জামায়াতের কাছে যেন কোনো গুরুত্বই রাখে না।

এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার দাবি, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ‘জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল।’ তাই আওয়ামী লীগের সঙ্গে তাদের খারাপ সম্পর্ক থাকার প্রশ্নও তোলেন তিনি।

সবশেষে রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে জামায়াতের পক্ষ থেকে নতুন ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে। আর এসব বক্তব্যের পেছনে এনসিপি নেতা নাহিদ ইসলামেরও ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬