বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বললেন, দেশ শাসনে ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণ হাসছে। তিনি নিজের দায়িত্ব বাদ দিয়ে সংবিধান নিয়ে পড়ে আছেন।
নির্বাচনে এজেন্ট হিসেবে শিক্ষকদের নিয়োগের মাধ্যমে দলীয় লোকদের বসানোর পায়তারা চলছে উল্লেখ করে তিনি বলেন, নিয়োগে দলীয়করণের মাধ্যমে দেশে বেকারত্ব বাড়াচ্ছে বিএনপি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি দেশের সব হামলা ভাংচুরে সরকারের ইন্ধন রয়েছে। বাইরের লোকের থাকার সুযোগ নেই। সরকার নিজেদের লোকদের আইনের আওতায় না এনে, বরং প্রশ্রয় দিচ্ছে। তাই এই দেশের আইনশৃঙ্খলা উন্নতি হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, রাড্ডার ঘটনায় ২৪ ঘণ্টায় হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে টিকা উদ্ধারসহ নিরপেক্ষ তদন্ত করতে হবে।

ডেস্ক রিপোর্ট 


















