ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষ, শীঘ্রই একক প্রার্থী ঘোষণা: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তথ্য-উপাত্তের ভিত্তিতে যাচাই-বাছাই করে শীঘ্রই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি বলে তিনি জানিয়েছেন।

গত রোববার ও সোমবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দুই দফায় ভার্চুয়াল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম দিন রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এবং দ্বিতীয় দিন রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা এতে অংশ নেন।

দলে বিভেদ নয়, বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে কঠোর দলীয় নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, একটি আসনে একাধিক যোগ্য ও ত্যাগী নেতার উপস্থিতি থাকলেও, চূড়ান্ত যিনি মনোনয়ন পাবেন তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তার বক্তব্যে ছিল সতর্কবার্তাও—
বিভেদ, কোন্দল বা বিভক্তির সুযোগ দিলে দল ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিপক্ষ সে সুযোগ নেবে।

তিনি নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানুষের কাছে যাওয়ার এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান সরকার জানান, তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন—দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সেই সিদ্ধান্ত মানতে হবে এবং যার মনোনয়ন হবে তার বিজয় নিশ্চিত করতে সকলে কাজ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষ, শীঘ্রই একক প্রার্থী ঘোষণা: তারেক রহমান

আপডেট সময় ১০:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫