ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামীকাল শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা বিদ্যুতের দাম বাড়লেও বছরে ভর্তুকি দিতে হবে ৪১ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল: লিওনেল মেসি আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না: মির্জা ফখরুল বেগম জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব মহিষটা জানে না তার দোষ কী দোষ? প্লিজ, তাকে খামারির কাছে পৌঁছে দিন: আসিফ আকবর হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই অভ্যুত্থান নাই: তুষার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।

এই রায়ের পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

ফেসবুক পোস্টে মাসউদ লিখেছেন, অবশেষে আপিল বিভাগও অবজারভেশন দিলো, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে।’ তিনি আরও লেখেন, এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না।

নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা জানিয়ে মাসউদ লিখেছেন, এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওনারা যা করেছেন, তা স্রেফ জুলাইয়ের সঙ্গে গাদ্দারী। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন, হুদা-আওয়ালদের মতো একটা দলকে সার্ভ করা শুরু করেছেন, দেশকে নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

আপডেট সময় ০৫:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫