ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে বিমানবন্দর সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হন। পরে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

ঘটনার বিষয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান গণমাধ্যমকে জানান, মিছিলটি বন্দর থানার আওতাধীন বারিক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে জানতে বন্দর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অন্তত চারটি মিছিল করেছেন বলে জানা গেছে। এর মধ্যে সর্বশেষ গত সোমবার নগরীর জিইসি এলাকায় একটি মিছিলের পর অভিযান চালিয়ে ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান

আপডেট সময় ০৬:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬