ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে দেওয়ালে পোস্টার লাগানো ও পথচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পবিত্র ঈদুল আযহার দিন এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও কাথুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক মানিক উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।এ সময় ছাত্রলীগের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, “আগামী ছয় মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। ছাত্রলীগ এখনও সক্রিয় অবস্থানে রয়েছে।” এ ধরনের বক্তব্য ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬