ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই দেশে দুর্নীতি করার কারণে মাফিয়া সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কোনো দুর্নীতি করবেন না আমরা তাদের মতো দুর্নীতি করব না। আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করে যাব।

আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য। আমি কখনো অন্যায় কাজ করিনি আপনারাও কোনো অন্যায় করবেন না। হাসিনা সরকার আমার বিরুদ্ধে দুর্নীতি খুঁজতে ব্যস্ত ছিল। আর সে কারণে তারা আজ নেই।

শুক্রবার বিকেল ৫টায় তজুমদ্দিনের বিভিন্ন পথসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পরে তিনি শম্ভুপুর ৭নং ওয়ার্ডে হিন্দু ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অনিল বাবাজির মন্দির ও চাঁদপুর ৩নং ওয়ার্ডে অনিল বাবাজির সমাধিস্থলে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার দলের কেউ যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্পিকার মন্দিরের উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান এবং

শম্ভুপুর বিদ্যালয় মাঠ ও শম্ভুপুর খাসের হাট বাজার অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

আপডেট সময় ১০:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬