ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ ৬, উদ্ধার ৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার এখনো নিখোজ রয়েছে।

মঙ্গলবার ভোররাতে আহত অবস্থায় আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার সকাল দশটায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলে সহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীয় গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তান্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়।

এসময় তাদের কাছ থেকে ১ জন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু,দুফায় আরও ৫ জন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌছলে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোজ উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেছেন। আমরা নিখোজ ৬ জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ ৬, উদ্ধার ৯

আপডেট সময় ০২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫