ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

বাড়ি দখলে নিতে বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিল ছেলে!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।

জানা যায়, অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া। নিজের নামে বাড়ি দখলে নিতে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। আহত ধন মিয়া বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার।

দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি দিয়েছি। প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উশৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। নিজবাড়িতে ঘর না করে সে বাবার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে গতকাল সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির কাছের মসজিদের সামনে আমাকে মাসুক কুপিয়ে আহত করে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাগালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, ‘হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

বাড়ি দখলে নিতে বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিল ছেলে!

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫